হোম > সারা দেশ > খুলনা

ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

খুলনা প্রতিনিধি

ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে বেশ কিছু সময় ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটিকয়েক নারে; কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক, দালাল ভিসি নিপাত যাক; গদি ধরে মারো টান, মাছুদ হবে খান খান; এক-দুই-তিন-চার, ভিসি তুই গদি ছাড়; আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে।’

এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ করেন। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন—

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা