হোম > সারা দেশ > মাগুরা

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

মাগুরা প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে সাত বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের ঘটনায় এবার তার ভগ্নিপতিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে পুলিশ হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত হিটু শেখকে। হিটু শেখ বড় বোনের শ্বশুর। বড় বোনের স্বামী সজিব শেখকে আজ শুক্রবার সকালে হেফাজতে নেয় মাগুরা থানা–পুলিশ।

ভুক্তভোগী শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পরিবার।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, তাঁদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েক দিন আগে বড় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।

ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটি দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। যোনিপথে রক্তক্ষরণ হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল শিশুটির বড় বোনের অভিযোগ অনুসারে তাঁর শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আজ আবার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভগ্নিপতি সজিব শেখকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে মাগুরায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ধর্ষকের কঠিন শাস্তির দাবিকে আজ জুমা নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

জিডি করেও রক্ষা পেলেন না শ্রমিকনেতা মাসুম, থানায় মামলা

খুলনার যুবলীগ নেতা শওকত কারাগারে

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম