হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলো নানি বেবি (৬৫) ও তাঁর বড় নাতি শামীম ব্যাপারী (১২)। এ ঘটনায় নিহত বেবির অপর এক নাতি মোস্তাকিম এখনো নিখোঁজ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এ দুটি হত্যাকাণ্ড ঘটেছে।

ওসি বলেন, ‘নানি বেবি ও বড় নাতি শামীমের লাশ পাওয়া গেছে। তবে অন্য নাতি মোস্তাকিম এখনো নিখোঁজ রয়েছে। আমরা তার সন্ধান করছি।’

তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড