হোম > সারা দেশ > খুলনা

যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ: জনপ্রশাসনমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিরোধ। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে–তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।’ 

আজ বৃহস্পতিবার মেহেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জনপ্রশাসনমন্ত্রী জেলা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ২০০৯ সালে থেকে এ যাত্রা শুরু হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নে যে বাধাগুলো আসবে, সেগুলো এ পাঁচ বছরে মোকাবিলা করা হবে। আর এ যাত্রার মূল বাধা অনিয়ম-দুর্নীতি।’ তিনি সেগুলোকে কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। সেবার মান বৃদ্ধি ও দ্রুত সেবা প্রদান করতে পারলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব বলেও মনে করেন মন্ত্রী। 

এ সময় মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শহরের ড. সামসুজ্জোহা পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কর্মীকে উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে সহযোগীসহ গ্রেপ্তার ওয়ার্ড শ্রমিক দলের নেতা

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর লাপাত্তা

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের বোন

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি

খুলনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

রাব্বি হত্যা: বিচার আল্লাহর কাছে সঁপে দিয়েছে পরিবার