হোম > সারা দেশ > খুলনা

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

­যশোর প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। ছবি: সংগৃহীত

যশোরের প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

পরে অশোক কুমার রায়ের কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশ্মশানে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন অশোক কুমার রায়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই অশোক রায় রাজনীতির সঙ্গে যুক্ত হন। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক রায়ের। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে জেলা জাসদের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তাঁর বাসায় ছুটে যান।

‘হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট’

মৌলভীবাজারে রিকশা দিয়ে ভোটার আনছেন প্রার্থীরা, লাঙ্গল-শাপলা কলির এজেন্ট নেই বিভিন্ন কেন্দ্রে

‘খুব ভালো লাগছে, এটাই শেষ’—সপরিবারে ভোটের পর বললেন ৮০ বছরের মোতালেব মিয়া

খুলনায় ভোট গ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

কুষ্টিয়ায় ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় প্রশাসনে ম্যারাথন বৈঠক, দিকনির্দেশনা

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

আমির হামজাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি প্রার্থী

ভোটের দিন যানবাহন চলাচলে কেএমপির নির্দেশনা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২