হোম > সারা দেশ > খুলনা

ভ্যান চালিয়ে মাকে নিয়ে যাচ্ছিলেন আজাহার, ট্রলির ধাক্কায় দুজনেরই মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালক আজাহার হাওলাদার (৪৫) ও তাঁর মায়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে মোল্লাহাট উপজেলা সড়কে শিকদার মার্কেটের সামনে একটি বালুবোঝাই ট্রলি পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা তাঁর মা রাহিলা বেগম (৬০) গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক রাহিলা বেগমকে মৃত ঘোষণা করেন। ভ্যান চালক আজাহার হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

আজাহার হাওলাদার হাওলাদার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আকব্বর মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, বালুবোঝাই ট্রলির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘ফেরিতে বড় মেয়েকে নিয়ে নেমে যাই, স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি’

বেড়াতে নিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী

পাশাপাশি খোঁড়া হয়েছে তিনটি কবর, শোকে স্তব্ধ স্বজনেরা

খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উদ্‌যাপন

গাড়ির তেল চুরির সময় কেসিসির চালক আটক

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

খুলনায় যুবদল কর্মী রাসু হত্যায় আটক যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ