হোম > সারা দেশ > খুলনা

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

খুলনায় এবার একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এ হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজন যুবক ডায়াগনস্টিক সেন্টারটিতে প্রবেশ করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁরা চায়নিজ কুড়াল দিয়ে বিভিন্ন জিনিসে কোপাতে থাকেন। এ সময় দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), একটি টেলিভিশন, সামনের দরজার কাচ ও অভ্যর্থনা কাউন্টার ভাঙচুর করা হয়। এর আগে তাঁরা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেন। ফোনটির আনুমানিক দাম ৩০ হাজার টাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, প্রায় এক মাস আগে টুটপাড়ার নুর আজিম বাহিনীর এক সদস্য আমাকে ফোন করেছিলেন। ফোনে নুর আজিমের কথা বলা হলে—‘আমি তাঁকে চিনিনা বলে জানাই’। এরপর অপর প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়। ওই ঘটনার এক মাস পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা হলো।

নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি বলেন, হামলাকারী পাঁচজনের সবার হাতে চায়নিজ কুড়াল ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের আটকে অভিযান চলছে।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরদিন সোনাডাঙ্গায় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় গিয়ে একদল দুর্বৃত্ত কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। এর ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। সর্বশেষ খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটল।

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার