হোম > সারা দেশ > খুলনা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সিজন-২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে ক্রীড়াক্ষেত্রে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সিজন-২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করেই তিনি বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে থাকা গ্যালারির দিকে এগিয়ে যান এবং চারদিকে অবস্থান নেওয়া হাজার হাজার শিক্ষার্থী ও উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের কাছাকাছি পৌঁছে তাদের অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীকে একদম কাছ থেকে পেয়ে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় এক নজিরবিহীন ও উৎসবমুখর পরিবেশ। হাজারো খুদে খেলোয়াড় ও শিক্ষার্থী উল্লাসে ফেটে পড়ে এবং হাত নেড়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও স্মিত হেসে হাত নেড়ে তাদের প্রাণঢালা অভিবাদন গ্রহণ ও শুভকামনা জ্ঞাপন করেন। সরকারের শীর্ষ ব্যক্তিত্বের এই আন্তরিক ও সহজ উপস্থিতিতে উপস্থিত শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অভিভাবকদের মধ্যে বিপুল আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের উদীয়মান ও প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্যে জাতীয় পরিসরে এই প্রতিযোগিতা চালু করা হয়েছে। প্রথম আসরের বিশাল সাফল্যের পর এ বছরের দ্বিতীয় আসরে রেকর্ড সংখ্যক ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য তাদের নাম নথিভুক্ত করেছে।

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’