হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা রঞ্জু শেখ বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। তবে আজ সকালে এক বয়স্ক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কুমারখালী থানার উপপরিদর্শক মো. নুরন্নবী বলেন, খবর পেয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৫০ বছর। ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

খুলনায় রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার

খুলনায় দৃষ্টিপ্রতিবন্ধী রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কেশবপুরে বাসচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না: খুলনার ডিআইজি

খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের