হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ শিকার, ৪ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন সাপখালী খাল থেকে তাঁদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের গোলাম হোসেন গাজীর ছেলে বায়েজিদ হোসেন (২৬), আজিজুল মোড়লের ছেলে তাইজুল ইসলাম (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের আব্দুল মজীদ গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও জামাল হোসেন (২৫)। 

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ‘সুন্দরবনের নিষিদ্ধ খাল সাপখালীতে অভিযান চালিয়ে মাছ শিকার করা অবস্থায় চার জেলেকে আটক করি। এ সময় দুটি নৌকা জব্দ করি।’ 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার