হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মরদেহ 

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। গতকাল সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। 

বাঘটিকে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। বাঘের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো। 

বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ জন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া বাঘটি কীভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বন বিভাগ অনুসন্ধান করবে। 

এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন রুপার খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ২০২১ সালের ১৯ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। উদ্ধার করা বাঘের মরদেহ সুন্দরবনের অভ্যন্তরেই মাটিচাপা দেওয়া হয়।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু