হোম > সারা দেশ > খুলনা

সেবা নিতে গেলেই ‘কত টাকা এনেছেন’ জানতে চান নায়েব 

আজিজুর রহমান, চৌগাছা

যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি ও অনৈতিকভাবে বিপুল অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের সোহরাব হোসেন শ্রাবণ এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

সোহরাব হোসেনের লিখিত অভিযোগে থেকে জানা গেছে, তিনি পার্শ্ববর্তী আন্দারকোটা ইঞ্জু মিয়ার ছেলে মফিজুর রহমানের কাছ থেকে কিছু জমি কিনতে চান। ওই জমির খাজনা পরিশোধ না থাকায় জমির মালিক স্বরূপদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। গত প্রায় তিন মাস ধরে ৭৫ বছর বয়সী মফিজুর রহমান খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চেষ্টা করেও সফল হননি। এরপর, সোহরাব নিজে গত রমজান মাসসহ মোট তিনবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট যান। সে সময়, জাহাঙ্গীর সোহরাবকে বলেন, দুটি দাখিলার জন্য ৯ হাজার টাকা দিতে হবে।

সোহরাব তাঁর লিখিত অভিযোগে বলেন, ‘একপর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে আমি ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানতে, “কত টাকা এনেছেন”। আমি বলি কত দিতে হবে। তিনি বলেন, আগেই তো বলে দিয়েছি। আমার কি মনে থাকে না? ৯ হাজার টাকা বলে দিয়েছিলাম। একপর্যায়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে তিনি দুটি দাখিলা প্রদান করেন। ৫ হাজার টাকা নিলেও তিনি আমাকে একটি দাখিলার ৬৬৬ টাকা এবং অন্য দাখিলার ১৮২ টাকার অনলাইন দাখিলা সনদ প্রদান করেন। আমি জাহাঙ্গীর আলমের এহেন অপকর্মের বিচারসহ আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি।’

সোহরাব হোসেন আরও বলেন, ‘একই সময়ে অন্য এক ব্যক্তির নিকট থেকে এক/দেড় হাজার টাকার খাজনা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা নিয়েছেন।’ 

ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের কৃষক অহেদ আলী বলেন, ‘এই নায়েব টাকা ছাড়া কিছু চেনে না। তাঁর কাছে জমির খাজনা দিতে গেলেই বলেন “কত টাকা এনেছেন”। 

এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করা হলে তিনি অনেকক্ষণ চুপ থেকে বলেন, এমন ঘটনা তাঁর স্মরণে নেই। ইউএনওর কাছে লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘তাঁর বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তাঁকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হবে। প্রয়োজনে অভিযোগকারীর মুখোমুখি করে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার