হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ৩ কোটি টাকার প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাট প্রতিনিধি

জব্দ করা প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু। ছবি: বিজিবির সৌজন্যে

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন দেশের ৫৭০টি কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে এসব কয়েন ও মূর্তিসদৃশ বস্তু জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ টহল দল পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায়। বিজিবির কাছে তথ্য ছিল, আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যরা যানবাহনে করে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু নিয়ে যাচ্ছে।

অভিযানে বিভিন্ন দেশের ৬০ ধরনের মোট ৫৭০টি কয়েন জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা কয়েন ও মূর্তিসদৃশ বস্তু বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে ধারণা করা বস্তুটি জমা দেওয়ার বিষয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধ

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার