হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে প্রশাসনের অভিযানে বিয়ে বাড়ি থেকে পালালেন বর, বাল্য বিবাহ পণ্ড 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রশাসন অভিযানে বাল্য বিবাহ পণ্ড হয়েছে। বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বরযাত্রীরা। আজ সোমবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) জান্নাতুল মাওয়া এ অভিযান চালান।

জানা যায়, সোমবার বাল্য বিয়ের আয়োজন চলছিল ফুলবাড়ি গ্রামের শের আলীর ছেলে শফিকুল ইসলাম শাওনের সঙ্গে।

সেখানে গোপন সংবাদে ঘটনাস্থলে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় তিনি ওই মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর কোনো বিয়ের আয়োজনও করবেন না বলে মুচলেকা দেন তিনি।

এ দিকে বিয়ে অভিযানের খবরে বরসহ তাঁর সঙ্গে আসা লোকজন পালিয়ে যান। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম ও কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, গোপন সংবাদে জানতে পারি বাল্য বিয়ে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেলে। এর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ওই মেয়ে বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, ওই মেয়ের বয়স হয়েছিল ১৬ বছর ৯ মাস। সে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ