হোম > সারা দেশ > ঝিনাইদহ

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সওজের জমিতে থাকা অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, পৌর এলাকার কাঞ্চনপুর মৌজায় ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। জমিটিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে ট্রাক টার্মিনাল এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হয়। কিন্তু স্থাপনা সরিয়ে নেয়নি অনেকেই।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে। আবারও তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করতে সফল হলাম।’

ঝিনাইদহে এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ঝিনাইদহ-৪: ধানের শীষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ রাশেদ খানের

ধানের শীষের এক সমর্থক আরেক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

হরিণাকুণ্ডুতে মাদক-দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ঝিনাইদহে বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত