হোম > সারা দেশ > ঝিনাইদহ

মেছো বাঘ পিটিয়ে মারার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মেছো বাঘ পিটিয়ে মেরে ফেলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যশোরের শার্শার বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কোটচাঁদপুর থানায় এ মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামের ড্রাগনচাষি মানিক বিশ্বাসের জমিতে পেতে রাখা জালে মেছো বাঘটি আটকা পড়ে। পরে এটিকে পিটিয়ে মেরে ফেলে জনতা। ১৯ জানুয়ারি এ ঘটনা ঘটে।

বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে মৃত মেছো বাঘটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁরা মামলা করেছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ কর্মদিবসে রায়, আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন ইস্যুতে আইনমন্ত্রীর ‘না’, প্রতিবাদে মানববন্ধন

ফসলের খেতেই কীটনাশকের প্রচারে নেমেছে কোম্পানি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু