হোম > সারা দেশ > ঝিনাইদহ

ম্যাজিস্ট্রেট আসার খবরে বউ রেখে পালালেন বর

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসার খবরে নতুন বউ রেখে পালালেন বর। আজ বুধবার দুপুরে উপজেলার কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কুল্যাগাছা অষ্টম শ্রেণির এ ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ে হয় কালীগঞ্জের বড় ঘি ঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর। তিন দিন আগে বিয়ে হলেও বরপক্ষ আজ আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে আসেন। বাল্যবিবাহ করায় কনের বাড়িতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ খবরে নতুন বউ রেখে পালিয়ে যান বরসহ যাত্রীরা। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া জানান, বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের বাবাকে পাঁচ হাজার টাকা ও ছেলের চাচা আফসার আলীকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনে শ্বশুরবাড়িতে যাবে না—এই মর্মে মুচলেকা নেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর থানার (পিএসআই) হাসানসহ পুলিশ সদস্যরা।

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ