হোম > সারা দেশ > ঝিনাইদহ

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে নুর

ঝিনাইদহ প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সরকার তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’ 

আজ শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে।’ 

তিনি বলেন, ‘একাত্তরে রক্ত দিয়েছি, নব্বইয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মনের মতো রাষ্ট্র সাজাতে চাই।’ 

গণঅধিকারের সভাপতি আরও বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুণে ধরা ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা মেরামত করাতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোনো তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই–এক বছর ক্ষমতায় থাকে তা–ও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।’ 

প্রভাষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত