হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফজিলা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফজিলা খাতুন সিঙ্গিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। তিনি ব্লাড ক্যানসারের রোগী ছিলেন।

জানা গেছে, আজ সকালে বাড়ির রান্নাঘরে বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মৃত্যু নিয়ে কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৩ পুলিশসহ ৫ জন আহত

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

ঝিনাইদহ-৩ আসনে জামানত হারিয়েছেন সারোয়ার হোসেন ও সুমন কবির

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা: সংঘর্ষে আহত ১০, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা

ঝিনাইদহ-৩ আসনে দাঁড়িপাল্লার মতিয়ার রহমান বিজয়ী

ঝিনাইদহে এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ঝিনাইদহ-৪: ধানের শীষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ রাশেদ খানের

ধানের শীষের এক সমর্থক আরেক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর