হোম > সারা দেশ > ঝিনাইদহ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় পানচাষি নিহত, আহত ৩ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সদর উপজেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা পানচাষি এনামুল হক (৫০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন পানচাষি আহত হয়েছেন।

নিহত এনামুল হক ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত আজব আলীর ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে পান নিয়ে কুষ্টিয়ার উজানগ্রামে যাচ্ছিলেন চার পানচাষি। পথে কুষ্টিয়ার ভাটাপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পানচাষি এনামুল হক নিহত হন। এ সময় নছিমনে থাকা আরও তিনজন আহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নতুন স্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপনে কমিটি, আগের স্থানেই পুনর্নির্মাণ চায় পরিবার

মহেশপুর পৌরসভা: সড়ক-নালা সংস্কারকাজে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

বিরোধিতার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ভাস্কর্য ভেঙে ফেলা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে’ অসম্মান প্রদর্শনের শামিল, দাবি পরিবারের

ঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জে গরু চুরি থামছেই না, আতঙ্কে খামারিরা

বিএনপির ওয়ার্ড সভাপতির বাড়িতে মিলল প্রণোদনার সার-বীজ, ধরিয়ে দিলেন সেক্রেটারি

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার