হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বন্দুক, শক মেশিনসহ গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সাবেক সেনাসদস্য পলাশ মিয়া। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা থেকে একনলা বন্দুক, শক মেশিন, রামদাসহ পলাশ মিয়া নামের এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শৈলকুপা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। এতে সাবেক সেনাসদস্য পলাশ মিয়ার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, ইলেকট্রনিক শক মেশিন ও একটি রামদা পাওয়া যায়। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি একনলা বন্দুক, ইলেকট্রিক শক মেশিন, একটি রামদাসহ সাবেক সেনাসদস্য পলাশ মিয়াকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার পলাশ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে ২ কিশোর নিখোঁজ, থানায় জিডি

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা

আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধির চাচার ইন্তেকাল

ইছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৫

বিনা খরচে ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছেন ঝিনাইদহের তরুণ আলিম দার