হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি

বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বেতন-ভাতার দাবিতে নানা স্লোগান দেন। 

কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, আব্দুলাহ আল মামুন, রুবেল হোসেন, মশিউর রহমান, আব্দুল মমিনসহ অন্যরা বক্তব্য দেন। 

আন্দোলনকারী বলেন, বছরের বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তাঁরা বেতন-ভাতা পান না। অফিস টাইমের বাইরে কোথাও কাজে গেলে নামমাত্র টাকা দেয়। এ দিয়েই তাঁদের সংসার চালাতে হয়। ঝুঁকিপূর্ণ এই কাজ করার কারণে অনেকে মারা গেছে, আবার অনেকের অঙ্গহানি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁদের বেতন-ভাতার কোনো ব্যবস্থা করেননি। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তাঁরা। এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। 

এ বিষয়ে জানতে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম চৌধুরী ফোনে কল করলে কেটে দেন।

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগের আশ্বাস পেলেন প্রাথমিকে নিয়োগবঞ্চিত মিশন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত