হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে হত্যার ঘটনায় আসামি ইয়াদ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামি ইয়াদ আলী নড়াইল জেলার বিল-ডুমুর তলা গ্রামের মৃত চান মোল্লার ছেলে। 

ঝিনাইদহ র‍্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে নিজ বাড়ির পাশে গাছের পাতা কাটতে গেলে এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ইয়াদ আলী। একপর্যায়ে ব্যর্থ হয়ে ওই নারীকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে ওই নারীর মৃত্যু হয়। 

তারেক আমান বান্না আরও জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ইয়াদ আলীকে আটক করা হয়। এরপর সে জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টা ও হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

ফসলের খেতেই কীটনাশকের প্রচারে নেমেছে কোম্পানি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর