হোম > সারা দেশ > ঝিনাইদহ

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন করেন সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে অধিভুক্ত করা হয়। পরে প্রতিষ্ঠানটি অনুষদের অধীন আত্মীকরণের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ছাড়া ইউজিসি ও আন্তমন্ত্রণালয়ের বৈঠকেও আত্তীকরণের সুপারিশ করা হয়।

তারপরও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বক্তারা ভেটেরিনারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদে আত্মীকরণের জোর দাবি জানান।

মহেশপুরে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ঝিনাইদহে কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে ফিলিং স্টেশনগুলোয় ক্রেতাদের লম্বা লাইন, চাপ সামলাতে কাজ করছে পুলিশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

কোটচাঁদপুরে ভাতার টাকা না পেয়ে ঈদ আনন্দ মলিন ১৩ হাজার ৫৫৫ পরিবারের

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত