হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ব্রয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরের হামদহ ট্রাক টার্মিনাল এলাকায় ব্রয়লার বিস্ফোরণে সাব্বির বিশ্বাস (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার এই ঘটনা ঘটে।

সাব্বির শহরের শান্তিনগর পাড়ার বিপ্লব বিশ্বাস কালুর ছেলে।

জানা যায়, দুপুরে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় রিপন দাসের গ্যারেজে গাড়ির টায়ার মেরামতের কাজ করছিল সাব্বির বিশ্বাস। একপর্যায়ে টায়ারে হিট দিতে গেলে পাশে থাকা ব্রয়লার বিস্ফোরিত হয়। এতে সে গুরুতর আহত হয় এবং দুমড়ে মুচড়ে যায় গ্যারেজ ঘর। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণে হৃদ্‌যন্ত্রে ও মাথায় গুরুতর আঘাতের কারণে সাব্বিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ