হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে বজ্রপাতে ফশিয়ার রহমান (৭৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম গ্রামে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাজিব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজিব হাসান জানান, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম এলাকার ফশিয়ার রহমান আজ জমিতে কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফশিয়ার। এ সময় মাঠে থাকা অন্যরা ফশিয়ারকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত কেউ জানাননি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

বিকল্প নিষ্পত্তিতেই কমবে মামলার জট: যশোরে ইমান আলী

যবিপ্রবিতে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের হট্টগোল-উত্তেজনা

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের

পৃথক ঘটনায় চৌগাছায় দুজনের আত্মহত্যা

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির

তেলের পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিকরগাছায় পশু হাসপাতালে হাজির আহত হনুমান

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

যশোরে বর্ষবরণ শোভাযাত্রা রাঙাবে নতুন ভোরের বার্তাবাহক মোরগ

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি