হোম > সারা দেশ > যশোর

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন নামের এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন উপজেলার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বেনাপোল স্থলবন্দর: চুরি হচ্ছে জব্দ করা পণ্য

ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১.৮৯ লাখ টন

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

যশোরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কপোতাক্ষ নদে ভেঙে পড়েছে সাঁকো, ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

কৃষি দপ্তরের জমি দখল করে পৌরসভার গ্যারেজ নির্মাণের অভিযোগ

১০ ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে যশোর শহরের নিম্নাঞ্চল

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক, চাপাতিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

আশ্রয়ণের ৫৩ ঘর খালি

বানরের খেলা দেখতে যাওয়ার সময় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু