হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে ধানখেতের সেচপাম্পের হাউস থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন—উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতের আইলের পাশ দিয়ে যাওয়ার সময় সেচপাম্পের হাউসে দুটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে শুরুতে তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেননি কেউ। পুরুষটির শরীরে গামছা জড়ানো ছিল এবং নারীর পরনে ছিল ম্যাক্সি। মরদেহ দুটি একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে আজ রোববার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন

যশোর কারাগার: সাজা শেষ, তবু ফেরা হচ্ছে না ৪৩ ভারতীয়র

নারকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর মনিরামপুরে পৌঁছাল চারজনের মরদেহ