হোম > সারা দেশ > যশোর

যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

­যশোর প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ চিপস ধ্বংস করে প্রশাসন। ছবি: সংগৃহীত

যশোর শহরের বড়বাজার এলাকার শিভ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বড়বাজারে সিটি প্লাজার সামনে অবস্থিত শিভ স্টোরের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুতের তথ্য পেয়ে তাঁরা অভিযান চালান। সেখান থেকে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এদিকে, বড়বাজারের আরজি ট্রেডার্সে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সদস্য আব্দুর রাকিব সরদার অপু উপস্থিত ছিলেন। এ ছাড়া জননিরাপত্তা রক্ষায় র‌্যাব-৬-এর একটি দল সহযোগিতা করে।

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ