হোম > সারা দেশ > যশোর

যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ছেলে ওবায়দুল ইসলামের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা রবিউল ইসলাম (৬৫)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বিকেলে যশোর-বেনাপোল রোডের গালিব তেলের পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান ওবায়দুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের ফুলসারা-নিমতলা গ্রামের বাসিন্দা ছিলেন। ওবায়দুলকে রাস্তায় একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ওবায়দুল গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। ছেলের মৃত্যুসংবাদ শুনে তাঁর বাবা রবিউল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যশোর সদরের। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে