হোম > সারা দেশ > যশোর

প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

­যশোর প্রতিনিধি

যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির মা-বাবা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।

জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন; এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের মা-বাবা।

শিশুটির মা আফরোজ খানম নিলিমা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘এই অনুভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তানের জন্য উপহার, এতটা সম্মানপ্রাপ্তি... কোনো কিছুর যোগ্য আমরা নই। আমি খুবই সাধারণ একজন মানুষ। প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে উনার হৃদয়ের সফট কর্নার থেকে বাস থেকে নেমে আসেন। আমি কোনোভাবেই কল্পনা করি নাই প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন।’

শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, ‘যখন শুনলাম প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবেন। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। সেই স্বপ্ন থেকে আজকে আরেকটা স্বপ্নের মতো ঘটনা ঘটল প্রধানমন্ত্রী যখন আমার সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন। এটা আমার জীবনের একটা প্রাপ্তি।’

বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার, মেয়ে আটক

দলে দলে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছে মানুষ

যশোরে উলাশী খাল পুনঃখননকাজ উদ্বোধন তারেক রহমানের

বেনাপোল-পেট্রাপোলে ৩ দিন যাতায়াত বন্ধ, আটকা পড়েছেন পাসপোর্টধারীরা

যশোরে পৌঁছালেন তারেক রহমান, শহরজুড়ে সাজ সাজ রব

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর

প্রকাশ্যে ডাকা গাছের নিলাম গোপনে সারলেন এসি ল্যান্ড

যশোর ইনস্টিটিউটের নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বেনাপোল বন্দরের আমদানি পণ্যের নিরাপত্তাকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা