হোম > সারা দেশ > যশোর

ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

­যশোর প্রতিনিধি

আটক যুবদল নেতা। ছবি: আজকের পত্রিকা

যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আল মাসুদ রানা নামের ওই যুবদল নেতাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের রায়পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক আল মাসুদ শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারি, রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রলবোমাসদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এসব অস্ত্র রানার কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি আজকের পত্রিকাকে বলেন, ‘আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। এই ধরনের ছেলে না রানা। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নেবে না।’

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোর শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘১২ তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে’

যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

দেশে ফিরল পাচার হওয়া ২৮ শিশু

ইমিগ্রেশনে ধরা পড়ল হত্যা মামলার দুই আসামি

যশোরে ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর-সাতক্ষীরার ১০ আসন: অন্তঃকোন্দলে ‘ভরাডুবি’

যশোরে মধ্যরাতে পার্ক করা বাসে আগুন

যশোর-৬: দ্বিতীয়বারের মতো জয় পেল জামায়াতে ইসলামী