হোম > সারা দেশ > যশোর

যশোরে মধ্যরাতে পার্ক করা বাসে আগুন

যশোর প্রতিনিধি  

যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্ক করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে (ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বর) বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালপত্র ছাই হয়ে যায়।

পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের সময় বাসটি দলীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, বাসটির ভেতরের সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ অন্য নেতা-কর্মীরা দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ