হোম > সারা দেশ > যশোর

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

­যশোর প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। ছবি: আজকের পত্রিকা

এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধু রাবার বুলেট ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, ‘শটগানে সাধারণত দুই ধরনের অ্যাম্বুশন ব্যবহার করা হয়। একটি রাবার বুলেট, অপরটি লিফবল (মেটাল)। লিফবল বুলেট ব্যবহারে মানুষের শরীরে বিদ্ধ হলে আক্রান্ত বেশি হয়। কোনো মানুষকে ইনজুরি (আক্রান্ত) করা আমাদের লক্ষ্য নয়। বিশৃঙ্খলা হলে আগে দুই রকমের বুলেটই ব্যবহার করা হতো। এবার টোটালি লিফবল বুলেট ব্যবহার করা হবে না। আমরা মেটাল (লিফবল) বুলেট ইস্যু করিনি। ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য এবার শুধু রাবার বুলেট ইস্যু করা হয়েছে। রাবার বুলেটও যেন আমাদের ব্যবহার করতে না হয়, সেই দোয়া করবেন। তারপরও যদি কোনো কেন্দ্র আক্রান্ত, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটাররা আক্রান্ত হন, তখন সিআরপিসি ও বিআরবি বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

অতীতে প্রার্থীদের কাছ থেকে পুলিশের ঘুষের খাম গ্রহণের যে সংস্কৃতি ছিল, সেটা এবারও থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল হক বলেন, ‘খুলনা রেঞ্জে ৬৪টি থানা রয়েছে। এ জাতীয় কোনো অভিযোগে কেউ আমাকে রিপোর্ট করেনি। এই পরিবারের প্রধান মানুষ হিসেবে সহকর্মীদের প্রতি আমার আস্থা রয়েছে। প্রফেশনালের বাইরে কারা কাজ করে আমার একটু হলেও ধারণা আছে। ফলে, আমার বিশ্বাস কোনো সহকর্মী আমাকে ছোট করবেন না। তারপরও যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ থাকে, জানাবেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে রেজাউল হক বলেন, ‘সব কেন্দ্রই সাধারণ, আবার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। যখন কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটে, তখন সেই মুহূর্ত থেকে ওই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। ঝুঁকি বলতে বোঝা যায় দুর্গম, দূরবর্তী ও সীমান্তবর্তী, ফোর্স পৌঁছাতে সময় লাগে—এমন এলাকা। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাজনিত কারণে সব বাহিনী মোতায়েন করা যায় না।’

রেজাউল হক আরও বলেন, নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ। অন্য কোনো বিষয় পুলিশের আওতায় নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশ সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইনের বাইরে কারও প্রতি বিরাগ কিংবা ভালোবাসা দেখানোর সুযোগ নেই।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে পুলিশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে নাগরিক সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান ডিআইজি। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

শার্শায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

যশোর-৫: বিএনপির প্রতিপক্ষ বিএনপি

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

জামায়াতের নারী কর্মীকে হেনস্তা, ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে যুবলীগ ‘ক্যাডার’ আরিফের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, সেটির একটি টেস্ট ম্যাচ ঢাকায় দেখতে পেয়েছি: হাসনাত আবদুল্লাহ

ঝিকরগাছায় আলু চাষ: বাম্পার ফলনেও লোকসান

ফুলের রাজ্যে ভোটের ঝড়ের শঙ্কায় চাষিরা

বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত

যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার