হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরের বালিধা এলাকার মাঠে মরদেহ উদ্ধারের পর মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

কী কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর ও যুবকদের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। সেই ঘটনার দ্বন্দ্বে আরিফ খুন হতে পারে। ঘটনাস্থলে মরদেহের পাশে একটি দেশলাই ও নগদ কিছু টাকা পাওয়া গেছে।

এদিকে অপর একটি সূত্র বলছে, কয়েক দিন আগে আরিফ দামি একটি মোবাইল ফোন কিনেছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোবাইলটি ছিনিয়ে নিয়েছে। মোবাইল ছিনিয়ে নিতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।

নিহত কিশোরের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১০টার দিকে বাড়িতে তাঁর সঙ্গে ছেলের দেখা হয়েছে। এরপর সকালে মাছ ধরতে লোকজন মাঠে গেলে ঘেরের পানিতে লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দিয়েছেন।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কী কারণে কারা আরিফকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ