হোম > সারা দেশ > যশোর

যশোরের প্রবীণ রাজনীতিক নূর জালালের ইন্তেকাল

­যশোর প্রতিনিধি

মরহুম মাস্টার নূর জালাল। ছবি: সংগৃহীত

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে।

বর্ষীয়ান এই রাজনীতিক দীর্ঘদিন ন্যাপ (মোজাফফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মৃতদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।

মাস্টার নূর জালাল মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং পরে কারাভোগ করেন। তিনি জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। মাস্টার নূর জালাল শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের আগে কৃষক সমিতির সঙ্গে গ্রামে সংগঠন গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার পর মাস্টার নূর জালাল ঠিকাদারি ব্যবসা শুরু করেন। যশোর শহরের নাগরিক সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন পরিচালনা করেন।

চামড়া পাচারের শঙ্কায় বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ