হোম > সারা দেশ > যশোর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

যশোরে পরকীয়া সম্পর্কের সন্দেহে শাহানারা খাতুন (২৫) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আতিয়ার রহমান পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে শাহানারাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁদের (নিহত ও অভিযুক্ত) ছেলে রায়হান জানায়, বৃহস্পতিবার রাতেও তার মা-বাবার মধ্যে কথা-কাটাকাটি হয়। সকালে আরেকবার কথা-কাটাকাটির একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধর করেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধে তার বাবা তার মাকে হত্যা করেন।

স্থানীয় বাসিন্দা রীমা খাতুন জানান, আতিয়ারের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা ছিল। শাহানারার সঙ্গে অন্য কারও পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আতিয়ার। এ নিয়ে তাঁদের মধ্যে বিচ্ছেদও হয়েছিল। পরে তাঁদের ছেলে বুঝিয়ে-সুঝিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনে। সকালে তিনি জানতে পারেন, শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার