হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

চৌগাছা (যশোর) প্রতিনিধি

আটক সাতজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তাঁর ছেলে লাল্টু (২৬)।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।

এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‘তোর ছেলেরে যদি বাঁচাতে চাস, এক লাখ টাকা মেরে দে’

অভয়নগরে কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

নিবন্ধিত অটোরিকশা তিন হাজার, চলে ২৩ হাজার

অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার জব্দ, নছিমনচালক আটক

জ্বালানি তেল মজুত: ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

যশোরে ৩০ মামলা আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ গ্রেপ্তার

কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকে ধরে থানায় সোপর্দ, বিক্ষোভ

ভবদহে জলাবদ্ধতা: শরৎ হেমন্ত শীত গেল, পানি তবু শুকায় না