হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

জামালপুর প্রতিনিধি 

ঘটনাস্থলে লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নূরনবী হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল (১৪) এবং আরেক বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জামালপুরের মেলান্দহ পৌরসভার দেওলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছোট ভাই হলেন মো. আলম মিয়া (৩৪)। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নূরনবীর সঙ্গে আলম মিয়ার বসতভিটা ভাগাভাগি নিয়ে অনেক দিন ধরে বিরোধ রয়েছে। আজ সকালে নূরনবীর ছোট মেয়ে তাঁর দাদি বেলাতন বেগমের কাছে গেলে আলম মিয়া তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কলহ বাধে। একপর্যায়ে আলম মিয়া ঘর থেকে দৌড়ে গিয়ে একটি ছুরি এনে নূরনবীর পেটে আঘাত করেন। এতে নূরনবী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে বড় ভাই বিল্লাল ও নূরনবীর মেয়ে জান্নাতুল আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নূরনবী মারা যান।

নিহতের স্ত্রী শাপলা বেগম বলেন, ‘ঘর থেকে ছুরি এনে আমার স্বামীর পেটে আঘাত করেছে। আমার বাচ্চা ছাড়াতে গেলে তাকেও মারধর করে। আল্লাহ আমার এখন কী হবে। আমার তিনটা মেয়ে। আমি এখন কী করব। আমি এর বিচার চাই।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত আলম মিয়া পরিবার নিয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জামালপুরে তেল মজুত করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড

কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

ইসলামপুরের ৩৭৭৯ কৃষক পেলেন কৃষক কার্ড

ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অপর শিশুর ১০ বছরের আটকাদেশ

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু, আটক ৬

প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি

জামালপুরে জামিন নামঞ্জুর হওয়ায় আ.লীগের ৩১ নেতা-কর্মী কারাগারে