হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে তেল মজুত করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুত করায় মো. সাব্বির (২১) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার হাতিভাঙ্গা উত্তর কাঠারবিল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মো. সাব্বির নামের এক যুবক পাম্প থেকে  ১২০ লিটার ডিজেল তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, আজ সকালে তেল মজুতের দায়ে সাব্বির নামের এক যুবককে সাত দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

ইসলামপুরের ৩৭৭৯ কৃষক পেলেন কৃষক কার্ড

ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অপর শিশুর ১০ বছরের আটকাদেশ

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু, আটক ৬

প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি

জামালপুরে জামিন নামঞ্জুর হওয়ায় আ.লীগের ৩১ নেতা-কর্মী কারাগারে

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫