হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রতিনিধি

নিহত মঈনুল করিম ইমন ও মো. ইজাজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল করিম ইমন এবং নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে মো. ইজাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিয়ানা পাওয়ার প্লান্টের সামেন একটি ট্রাক মহাসড়কে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত প্লান্টের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মঈনুল করিম ইমন মারা যান। গুরুতর আহত ইজাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।”

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন