হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাহুবলে ইটভাটার মালিকের মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামের এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দাল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী গ্রামের ওয়াছ উল্লাহর ছেলে। তিনি এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি অংশে গ্রিলের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনেরা পুলিশে খবর দেন। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী।

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন