হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন, এবার আটক ২২

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ রেমা বিওপির ডেবরাবাড়ী এলাকা দিয়ে পুশ ইন করা হয়। তাদের মধ্যে নয়জন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু রয়েছে। খবর পেয়ে কালেঙ্গা বিওপি বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা কুড়িগ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলো নাগেশ্বরী উপজেলার জোহর আলী, মো. আরিফ, মো. আসাদুল, আছিয়া বেগম, আশরাফুল, জাহানারা, কাকলী, মোছা. আশরাফী, উলিপুরের আমিনুল ইসলাম, মোছা. আফরোজা, ফুলবাড়ীর আব্দুল হামিদ, রেহেনা বেগম, সুজন, হাসি খাতুন, পারভীন, মো. শাহীনুর, হাসানুর, নজরুল ইসলাম, ফাতেমা বেগম, ইমরান হোসেন, সাবিনা ও ইসমাইল হোসেন।

হবিগঞ্জ-৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করে আদালতে পাঠানো হয়েছে।

বিএসএফ এর আগে ২৬ মে ভোররাতে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ১৯ জনকে পুশ ইন করে।

সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী