হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মানহানির মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আবদুল আলীম এই আদেশ দেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ আজ বৃহস্পতিবার তারেক রহমানকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

অ্যাডভোকেট নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন- মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনি মোকাবিলার মাধ্যমে আজকে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি শুধুমাত্র তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছিলেন।

আদালতের পেশকার তাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন যাবৎ বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না। প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করেননি তিনি। সে জন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে দিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন।

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জে সর্বাত্মক পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত, রোববার ঢাকায় বৈঠক