হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি  

বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাসের লাইন রক্ষণাবেক্ষণের সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজারের পাশে আকিজ ভেঞ্চার কোম্পানিতে এ ঘটনা ঘটে। আহতেরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন—আকিজ কোম্পানির প্রকৌশলী রিয়াদ আহমেদ (২৮), গাজী গ্যাসের শ্রমিক শাহ আলম (৪০), মিজান গাজী (৩৫) ও মাহফুজ মিয়া (৩০)। আহত তিনজনের নাম এখনো জানা যায়নি। তবে তাঁরা গাজী গ্যাসের শ্রমিক ছিলেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ সকালে আকিজ কোম্পানির গ্যাস লাইনে কাজ করছিলেন গাজী গ্যাসের শ্রমিকেরা। এ সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আকিজ কোম্পানি প্রকৌশলী রিয়াদ আহমেদসহ গাজী গ্যাসের শ্রমিকের মোট সাতজন আহত হন। ঘটনাস্থলেই মিজান ও মাহফুজের মৃত্যু হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে রিয়াদ ও শাহ আলমের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা গুরুতর।

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী