হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের প্রধান সড়কে সাধারণ জনতার ব্যানারে এই মিছিল করা হয়। হবিগঞ্জের শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মসজিদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, এক-এগারোর সময় বিনা অপরাধে তৎকালীন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তী সময়ে ওই আমলে করা সব মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। কিন্তু সেই এক-এগারোর প্রেতাত্মারা আবারও যড়যন্ত্র শুরু করেছে। এবার ড. রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন, শাহ মোহাম্মদ মুসলিম, এনামুল হক খান, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ, আক্কাস আলী, হারিছ মিয়া, গোলাপ খান, আনোয়ার আলী, আনিসুজ্জামান চৌধুরী জেবু প্রমুখ।

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জে সর্বাত্মক পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত, রোববার ঢাকায় বৈঠক