হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিরা কিশোরীর পরিবারকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত বুধবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য মেয়েটি ঘর থেকে বের হয়। এ সময় ইকবাল, কামরুল ও হুমায়ুন নামের তিন যুবক তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যান। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে দুজনের সহযোগিতায় ইকবাল তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর অনেকক্ষণ কিশোরীকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুবই দাপট। এ ঘটনায় যেন মামলা না হয় এবং কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানার পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমরা ওই কিশোরীর সঙ্গে কথা বলেছি। পরে বিষয়টি ঘটনাস্থল বানিয়াচং থানাকে অবগত করেছি।’

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিচার সালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

হবিগঞ্জে মাদক কারবার নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

নবীগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি