হোম > সারা দেশ > হবিগঞ্জ

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি

আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজান পাড়া) গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) ও বারাম মিয়াকে (৪৮) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫) ও মহিবুর রহমান (৪৫)। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরাট উজান পাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের অনুসারীদের সঙ্গে বর্তমান ইউপি সদস্য মুজিবুর রহমান মজুর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয়, বিশেষ করে জলমহাল-সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার সন্ধ্যায় সরসপক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মজুপক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু ও মহিবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

ইউপি সদস্য মুজিবুর রহমান মজু বলেন, ‘জলমহাল-সংক্রান্ত বিরোধের জেরে নামাজে যাওয়ার পথে আমার ছেলেকে মারধর করা হয়।’

সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

হবিগঞ্জে মাদক কারবার নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

নবীগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের ৪টি চা-বাগানে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণা লঙ্কার ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলে নিহত

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা