হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ড থেকে পরিত্যক্ত একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার থানার সার্কেল অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। 

জানা যায়, পুলিশ কর্মকর্তারা থানার ভেতরে একটি ছালার ব্যাগে শটগান দেখতে পান। পরে সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। তবে শটগানটি পুলিশের নাকি কেউ রাতের আঁধারে ওই স্থানে রেখে গেছে, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়ার পর সেটি থানা হেফাজতে রাখা হয়েছে। শটগানটি পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র, নাকি অবৈধ কোন অস্ত্র। বিষয়টি জেনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জে সর্বাত্মক পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত, রোববার ঢাকায় বৈঠক