হোম > সারা দেশ > হবিগঞ্জ

পাগল পেটানোয় মামলা, চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে ১৩ মার্চ অজ্ঞাতনামা এক পাগলকে পেটায় আসামিরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাটে পাগলকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আজ রোববার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নুরুল আমিন।

মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামি মোতাল্লিব মিয়া, তাঁর পুত্র বকুল, মকুল ও সেকুল নামের চার আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শুনানিকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন, বাদী মামলা না করলেও আদালত স্বপ্রণোদিত হয়ে আজ (রোববার) মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবীদের জানান। বাদীপক্ষের অ্যাডভোকেট শাহ ফকরুজ্জামানসহ ১৫-২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

জানা গেছে, ১৩ মার্চ চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসির কাছে আসামিরা অজ্ঞাতনামা পাগলকে প্রকাশ্যে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হলে চুনারুঘাট থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসলে আসামিরা গা ঢাকা দেন।

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন